Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম

মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মিরপুর বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মিরপুর থানা ২৫ জন, শাহ আলী থানা ১৪ জন, পল্লবী থানা ৩২ জন, কাফরুল থানা ৩৪ জন, দারুস সালাম থানা ২৫ জন ও ভাষানটেক থানা এলাকার ৬ জন রয়েছেন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার