Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘তাজমহল’ আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

‘তাজমহল’ আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

বিজ্ঞাপন

হবিগঞ্জের মাধবপুর বাজারের ‘তাজমহল’ আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানায় খবর আসে তাজমহল আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করে সামাজিক শান্তি নষ্ট করছে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নির্দেশে পুলিশের একটি দল সেখানে অভিযান চালানো হয়। এ সময় নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—নীলফামারীর জলঢাকা উপজেলার রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মো. রুবেল (২৫), মৌলভীবাজার মাধবপুর উপজেলার সজিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মো. জালাল উদ্দিন (২৮), একই এলাকার মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মাধবপুর উপজেলার নুরুন্নাহার (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) ও মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার সুরঞ্জিত পাল সোহেল।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, তাজমহল আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসার অভিযোগ রয়েছে। এ কারণে বাজারের পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তারা আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার