Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাংলাদেশিরা ফের মার্কিন অভিবাসী ভিসা পাচ্ছেন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ এএম

বাংলাদেশিরা ফের মার্কিন অভিবাসী ভিসা পাচ্ছেন

বিজ্ঞাপন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসা স্থগিতের আগের নীতি আদালতের আদেশে বাতিল হয়েছে।

৩০ আগস্ট এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট নিশ্চিত করেছে, ২১ আগস্ট নিউইয়র্কের একটি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যানেট ভার্গাস এই নীতিটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন। এরপরই ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, এই স্থগিতাদেশ আর কার্যকর নেই। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশিরা আবারও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য কাক্সিক্ষত গ্রিন কার্ড বা অভিবাসী ভিসা পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের (ক্লিনিক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ রায় আসে। যুক্তরাষ্ট্রের ‘পাবলিক বেনিফিট’ বা সরকারি সুযোগ-সুবিধার ওপর নাগরিকরা নির্ভরশীল হতে পারে-এমন আশঙ্কায় ২০২৬ সালের জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় কেবল জাতীয়তার ওপর ভিত্তি করে কাউকে অভিবাসী ভিসা দিতে অস্বীকার করার একচ্ছত্র কোনো অধিকার পররাষ্ট্রমন্ত্রীর নেই।

স্থগিতাদেশটি উঠে যাওয়ায় এখন থেকে যোগ্য আবেদনকারীরা নিয়মিত প্রক্রিয়ায় অভিবাসী ভিসা পাবেন। নিষেধাজ্ঞা চলাকালীন যারা ইতোমধ্যেই আবেদন জমা দিয়েছিলেন বা সাক্ষাৎকার দিয়েছিলেন, তাদের জন্য চূড়ান্ত ভিসা পাওয়ার পথ খুলে গেছে। যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তার অবসান ঘটল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার