Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে

বিজ্ঞাপন

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্তদের ল্যাপটপ প্রদান করা হবে।’

উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার