Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ এএম

দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা

বিজ্ঞাপন

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই।’ 

সোমবার (৩১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার এমন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।  

এর আগে গত ২৭ আগস্ট জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কড়া সমালোচনা করেন। ওই অধিবেশনে তিনি কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে ৬৪টি জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলেও মন্দ হতো না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার