বিজ্ঞাপন
হাসনাতের যে বক্তব্য ঘিরে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৯ এএম
বিজ্ঞাপন
জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া একটি বক্তব্য ঘিরে ইসলামি অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও নারী নির্যাতনের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক অঞ্চল উল্লেখ করে তিনি সেখানে গান, বাদ্যযন্ত্র ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি রয়েছে—এমন মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ জানতে চান, এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না।
তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইসলামি অঙ্গনে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গান-বাদ্য ও সিনেমা প্রসঙ্গে তার মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও আপত্তি দেখা দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।
জানা যায়, রাতে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য। একপর্যায়ে সমাবেশ থেকে মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় এনসিপি ও হাসনাত আবদুল্লাহবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।