Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রেমিকার সঙ্গে ‘প্রেম’ সন্দেহে সিলেটে ব্যবসায়ী খুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৩৫ এএম

প্রেমিকার সঙ্গে ‘প্রেম’ সন্দেহে সিলেটে ব্যবসায়ী খুন

বিজ্ঞাপন

সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রেমিকার সঙ্গে ‘প্রেম’-সম্পর্কের সন্দেহের বশে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন জালাল (৩৫)।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য দেন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আদালতের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জালাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজারের চারখাই এলাকার বাসিন্দা ও ভোগ্যপণ্য ব্যবসায়ী শাহাব উদ্দিন গত রোববার রাতে দোকান বন্ধ করে শাহপরাণস্থ নিজ বাসায় ফিরছিলেন। পথের নির্জন স্থানে পৌঁছালে জালাল তাকে ২৪ ইঞ্চি লম্বা ধারালো দা দিয়ে ঘাড় ও মাথায় এলোপাতাড়ি কোপায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় জালাল পরিহিত রেইনকোট, স্যান্ডেল ও ব্যবহৃত অস্ত্র রাস্তায় ছুড়ে ফেলে।

সিসিটিভি ফুটেজ, ফেলে যাওয়া রেইনকোট ও স্যান্ডেলের সূত্র ধরে শাহপরাণ মাজার থেকে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে।

পুলিশ কমিশনার জানান, আসামি জালালের সঙ্গে তার রেস্টুরেন্ট সহকর্মী ও এক বিধবা নারীর ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক। গত ৩-৪ মাস ধরে সেই নারী তাকে এড়িয়ে পাশের দোকানদার শাহাব উদ্দিনের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলায় তার মনে সন্দেহের সৃষ্টি হয়। এই সন্দেহে সে ব্যবসায়ী শাহাবকে হত্যা করে বলে স্বীকার করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার