Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চার হত্যাকাণ্ড: ছেলে আয়ুশের চলাচল কেন সীমিত করেছিলেন গণপতি?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

চার হত্যাকাণ্ড: ছেলে আয়ুশের চলাচল কেন সীমিত করেছিলেন গণপতি?

বিজ্ঞাপন

রংপুর জিলাস্কুলে প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আরও কেউ জড়িত কিনা? এ নিয়ে যুগান্তরের অনুসন্ধানে নানা প্রশ্ন ওঠে আসছে। 

খুনের দুই সপ্তাহ আগে থেকে ওই শিক্ষকের স্বাভাবিক চলাফেরা সীমিত হয়ে পড়ে। তার মাঝে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যায়। শিশুপুত্র আয়ুশ চক্রবর্তী প্রিয়মের চলাচলও তিনি সীমিত করেছিলেন। 

এসব তথ্য জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার ওই শিক্ষকের ঘনিষ্ঠজনেরা। 

তাহলে তিনি কি আগে থেকেই নিরাপত্তাহীনতা বোধ করছিলেন? এ মামলার তদন্তেও সেসব বিষয় নিয়ে কথা উঠছে। ঘটনার দিন বিকালে দাস পাড়ায় ওই শিক্ষকের বাড়ির গলির মুখে ও বাড়ির আশপাশ এলাকায় কিছু অপরিচিত লোকজনের চলাফেরা করতে দেখা গেছে। গলিতে হত্যার শিকার শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির কাছে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরায় ধারণকৃত ছবি বিশ্লেষণ করলেও কিছু তথ্য জানা যেত, কিন্তু মামলার তদন্ত সংস্থা অজ্ঞাত কারণে তা সংগ্রহ করেনি।

এসব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে মামলাটির তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর পুলিশের ইনস্পেক্টর জিন্নাত আলীকে। তিনি জানিয়েছেন, তিনি যেসব তথ্য-উপাত্ত পাচ্ছেন, কোনোটিই তিনি ফেলে দিচ্ছেন না। তিনি সব ঘটনাকেই মামলা তদন্তের স্বার্থে আমলে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা যে সব আলামত সংগ্রহ করেছেন, এর বাইরে কিছু প্রয়োজন হলে তিনি তা নতুন করে সংগ্রহ করবেন বলেও জানিয়েছেন। 

আরও পড়ুন
এর আগে, শনিবার (২২ আগস্ট) রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার