Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৪ এএম

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

কলাবাগান এসআই আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, “ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

“প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে ধীরেন্দ্র কুমারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।”

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আতিকুর রহমান বলেন, “২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। বাবার নাম মৃত শুদ্ধন্য কুমার রায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার