Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ সাবেক রাষ্ট্রপতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:২৩ এএম

বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ সাবেক রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

বঙ্গভবনের ঐতিহাসিক মঞ্চে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকলেও ছিলেন না সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সাবেক রাষ্ট্রপতিকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না।’

বঙ্গভবনের জনবিভাগের একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। এ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। বঙ্গভবন শুধু আয়োজকের ভূমিকায় থাকে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য আসন রাখার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তাই আমরা এমন কোনো ব্যবস্থা রাখিনি।

সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্ন ছিল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছেও। জবাবে গণমাধ্যমকে তিনি, ‘আমি আমন্ত্রণ পাইনি।’ বলে দুঃখিত ও বিব্রত বোধ করছেন জানান। এবং এবিষয়ে আর কোনো কথা বলতে চান না বলে জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার