Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গুলশানে স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

গুলশানে স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২

বিজ্ঞাপন

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি সেন্টারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৯ নারী ও তিন পুরুষসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), মো. সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর দুটি স্পা সেন্টার—‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুনে’ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার