Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেয়াসহ বিভিন্ন কারণে ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন ।

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার