Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দোকান থেকে চুরি হওয়া ৯৯ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম

দোকান থেকে চুরি হওয়া ৯৯ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬

বিজ্ঞাপন

চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৯৯ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ; যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৫ লাখ টাকা। নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়-সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলার নিউ কনক বাহার জুয়েলার্স থেকে এসব স্বর্ণ চুরি হয়েছিল।

শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দোকানের সেলসম্যানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট দুপুরে দোকানের কর্মচারীরা নিয়মিত মজুত স্টক মিলাতে গিয়ে স্বর্ণালংকারের হিসাবে অসঙ্গতি দেখতে পান। বিষয়টি তারা মোবাইল ফোনে দোকানের মালিক বিপ্লব বসাককে জানান। খবর পেয়ে তিনি দ্রুত দোকানের উদ্দেশে রওনা হলে বিষয়টি আঁচ করতে পারেন সেলসম্যান রোমেন দে। এরপর তিনি ওয়াশরুমে যাওয়ার কথা বলে কৌশলে দোকান থেকে পালিয়ে যান। তার দায়িত্বে থাকা সাতটি বক্সে স্বর্ণের চুড়ির পরিবর্তে ইমিটেশনের চুড়ি পাওয়া যায়। রোমেন দে সেখানে এক যুগের বেশি সময় ধরে সেলসম্যান হিসেবে কাজ করছিলেন।

এ ঘটনায় গত ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন দোকানের মালিক। এরপর অভিযানে নেমে গত মঙ্গলবার গভীর রাতে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেনকে গ্রেফতার করা হয়। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ বন্ধকি ব্যবসায়ীর কাছে বন্ধক রাখার কথা জানান রোমেন দে। এরপর একাধিক জুয়েলারি দোকান থেকে ওই ৯৯ ভরি স্বর্ণের চুড়িসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার