বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী শামীম কায়সারের রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম
বিজ্ঞাপন
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্মগ্রহণ করেন।
শামীম কায়সারের বাবা আবদুল মোত্তালেব আকন্দও গাইবান্ধা-৪ আসনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাবার মৃত্যুর পরই শামীম কায়সারের রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন আসে।
২০০৬ সালে গাইবান্ধা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ৭৬ হাজার ২৪৩ ভোট পেয়েছিলেন। ২০০৮ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা-৪ আসনে জয়ী হন। এই নির্বাচনে তিনি ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পান।
শামীম কায়সার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ করেছেন বলে জানা গেছে।
আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তার নির্বাচনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে মেতে ওঠে। সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।