Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মির্জা ফখরুল ও অলি আহমদ কে কত ভোট পেলেন?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

মির্জা ফখরুল ও অলি আহমদ কে কত ভোট পেলেন?

বিজ্ঞাপন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় এই ভোটগ্রহণ শুরু হয়। গণনায় মোট ৩৪৩টি ভোটের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে বিরোধী দলের মনোনীত প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।

এদিকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও গাজী নজরুল ইসলাম ভোট দেননি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলনের একমাত্র এমপি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা শুরু করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার