বিজ্ঞাপন
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
বিজ্ঞাপন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে। শিক্ষার্থীরা ওইদিন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট)) ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। যারা ফল পুনঃনিরীক্ষণে্র জন্য আবেদন করেছে তাদেরও আবেদন করতে হবে। তবে পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদের পুনরায় আবেদনের সময় দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা।
তিনি আরও জানান, এ সময়সূচি উল্লেখ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমোদন পাওয়ার আশা করছেন তারা।
এ বছর ফল পুনঃনিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি আবেদন পড়েছে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।