বিজ্ঞাপন
বাংলাদেশের অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশে বিদেশি ভ্রমণকারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু হয়েছে। এখন বিমানবন্দরে পৌঁছানোর আগেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা নিতে আগ্রহী বিদেশি যাত্রী এবং ট্রানজিট ভিসাপ্রত্যাশীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। বিমানবন্দরে থাকা কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের পর আবেদন ফরম পূরণ করা যাবে।
এর আগে অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে গিয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনকারীর তথ্য যাচাইসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে সময় লাগত। ফলে পুরো প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সময়সাপেক্ষ হয়ে উঠত।
নতুন ব্যবস্থায় যাত্রীরা বাংলাদেশে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ডের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা-সংক্রান্ত আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আবেদনের লিংক: https://edcard.specialbranch.gov.bd/