Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

বিজ্ঞাপন

চলতি বছরের আট মাস প্রায় শেষ। বাকি আছে আর মাত্র চার মাস। সময় যত গড়াচ্ছে, ততই কমছে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ছুটির সংখ্যা। তবে বছরের শেষ চার মাসে এখনো ছয় দিনের সরকারি ছুটি বাকি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

সরকারি চাকরিজীবীদের হাতে এখনো আছে ৬ দিনের ছুটি। তবে আছে দুঃসংবাদও। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

আগস্টে এক দিন

আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

সেপ্টেম্বরে এক দিন

৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবরে দুই দিন

অক্টোবর মাসে দুর্গাপূজার দুই দিনের ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বরে দুই দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরো দুটি সরকারি ছুটি।

১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার