Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান কে এই আসাদুজ্জামান

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:১১ এএম

দুদকের নতুন চেয়ারম্যান কে এই আসাদুজ্জামান

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একইসঙ্গে কমিশনের দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

সোমবার (১৭ আগস্ট) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিয়োগপ্রাপ্ত দুদক চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান বেতন-ভাতা ও পদমর্যাদা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার