Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:২৬ এএম

আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

বিজ্ঞাপন

গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছিলেন। সে রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রীদের পারফরম্যান্সের হিসাব-নিকাশ চলছে।

এরই মধ্যে মন্ত্রণালয়গুলোর ছয় মাসের কাজের প্রতিবেদনও পৌঁছেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সব মিলিয়ে চলতি আগস্টেই মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদলের আলোচনা জোরালো হয়েছে।

বদলাতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, যুক্ত হতে পারেন নতুন দুয়েকজন মুখ। তবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম।

সরকার ও বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা আরও জোরালো হয়েছে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন উপসচিব গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদের রদবদলের বিষয়টি একমাত্র মন্ত্রিপরিষদ সচিব স্যারই ভালো বলতে পারেন। তিনি যখন যাকে এ বিষয়ে অ্যাসাইন করা হবে তখনই তিনিই ফাইলটি ওঠাবেন। তবে মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা আছে। শিগগিরই প্রজ্ঞাপন হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, মন্ত্রিপরিষদে রদবদলের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি যখন চাইবেন তখনই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই তিনি সব মূল্যায়ন করছেন। তিনি শুরুতেই ১৮০ দিনের কথা বলেছিলেন; এই ১৮০ দিন তার কাছে গুরুত্বপূর্ণ। কোন মন্ত্রী কেমন পারফরম্যান্স করেছে তার ওপর নির্ভর করবে রদবদল।

মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা চলছে। তবে এই পর্যালোচনায় মন্ত্রিসভার পরিবর্তন বা বড় ধরনের দফতর পুনর্বণ্টনের সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না বলে জানান সরকারের এই নীতিনির্ধারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার