Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মালদ্বীপে ৫০ হাজার বাংলাদেশির গণ-বহিষ্কার স্থগিত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

মালদ্বীপে ৫০ হাজার বাংলাদেশির গণ-বহিষ্কার স্থগিত

বিজ্ঞাপন

কঠোর অভিবাসন নীতির কারণে মালদ্বীপে অবস্থানরত প্রায় ৫০ হাজার প্রবাসী বাংলাদেশির ওপর ঝুলতে থাকা গণ-বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার।

বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা ও শীর্ষপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই স্বস্তিদায়ক সিদ্ধান্ত এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালেস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মালদ্বীপের বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী একক কোনো দেশ থেকে সর্বোচ্চ ১ লাখ কর্মী নেওয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজারে পৌঁছে যাওয়ায় এই আইনি জটিলতা তৈরি হয়।

jagonews24

সংকট নিরসনে মালেস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের ধারাবাহিক যোগাযোগ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মালদ্বীপ সফরে দেশটির রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়।

jagonews24

বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে তুলে ধরে, হঠাৎ বিপুলসংখ্যক কর্মীকে ফেরত পাঠালে তা যেমন মানবিক সংকট তৈরি করবে, তেমনি মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাতও বড় ধাক্কা খাবে। এই যুক্তির পেছনের বাস্তবতা উপলব্ধি করে সিদ্ধান্ত স্থগিত রাখতে সম্মত হয় মালদ্বীপ।

jagonews24

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাময়িক এই স্বস্তিকে স্থায়ী সমাধানে রূপ দিতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি কৌশল নিতে হবে। অদক্ষ শ্রমিকের বদলে পর্যটন, তথ্যপ্রযুক্তি ও নির্মাণ খাতে সনদপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানো, অনিবন্ধিত প্রবাসীদের বৈধ করতে বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নির্ভুল তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্যভাণ্ডার তৈরির ওপর জোর দিয়েছেন তারা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার