Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:১৬ এএম

শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের ২০-২১ সেশনের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিকক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইব্রাহিমকে হেনস্তার অভিযোগের ঘটনায় হলের প্রভোস্ট ইলিয়াস আল মামুনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি-জিএসসহ অন্যান্য নেতারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযুক্ত প্রভোস্টের পদত্যাগের দাবি জানান। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীর সঙ্গে হেনস্তামূলক আচরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে হলটির শিক্ষার্থী ইব্রাহিম অভিযোগ করেন, তাকে প্রভোস্টের কক্ষে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং জোর করে একটি স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভে নামেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের হেনস্তামূলক বা ভয়ভীতিমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার