Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্বর্ণের দাম নির্ধারণ নিয়ে যে ব্যাখ্যা বাজুসের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৪৯ এএম

স্বর্ণের দাম নির্ধারণ নিয়ে যে ব্যাখ্যা বাজুসের

বিজ্ঞাপন

স্বর্ণের মূল্য নির্ধারণ নিয়ে সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সংগঠনটি জানিয়েছে, স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বাজুসের নিজস্ব কোনো ভূমিকা নেই। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

রোববার (১৬ আগস্ট) বাজুসের নির্বাহী সচিব খালেদ আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বাংলাদেশ সম্পূর্ণভাবে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ে এবং কমলে দামও কমানো হয়।

আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করাই বাজুসের কাজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয় তদারকির জন্য বাজুস ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ গঠন করেছে।

কমিটিটি নিয়মিতভাবে স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ ও তদারকি করছে।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাজুস জানায়, স্বর্ণের দাম বৃদ্ধি বা কমানোর ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্বভাবে দাম নির্ধারণের সুযোগ নেই।

আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। স্বর্ণের মূল্য নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণের কাছে বিষয়টি পরিষ্কার করতেই বাজুসের পক্ষ থেকে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার