Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জামিন পেলেন প্রিন্স মামুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

জামিন পেলেন প্রিন্স মামুন

বিজ্ঞাপন

যৌতুক দাবি ও স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা-এমন অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী আরও জানান, স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতও তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, স্ত্রী কর্তৃক করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এছাড়া ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা করেন। পরে ওই মামলায় ২৯ জুলাই তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার