বিজ্ঞাপন
১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগ, দুই ভাই গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
বিজ্ঞাপন
১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তাঁর ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।
পুলিশ জানায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেওয়া এবং দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।