Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ এএম

লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল

বিজ্ঞাপন

অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‌‘হারিকেন মিছিল’ কর্মসূচি পালন করেন জাতীয় ছাত্রশক্তির মহানগর শাখার নেতা-কর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এর সঙ্গে রয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকট।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন গরম-লোডশেডিংয়ে মরছে মুরগি, পথে বসছেন খামারিরা বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে।

একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তারা বলেন, অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল কৃত্রিম।

বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন লোডশেডিংয়ে ধস নেমেছে সরু চাল উৎপাদনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার