Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

একদিন ম্যানেজ করলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম

একদিন ম্যানেজ করলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। চলতি মাসে একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি থাকছে। দিনটি বুধবার পড়েছে। অর্থাৎ, পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ঐচ্ছিক ছুটি নিতে পারলেই মোট ২ দিন ছুটি কাটানো যাবে।

অন্যদিকে এর পরের দু’দিন পড়েছে শুক্র ও শনিবার। সবমিলিয়ে একদিনের ছুটি নিতে পারলেই সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়ও সরকারি চাকরিজীবীদের একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিলের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার