Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

বিজ্ঞাপন

সরকার গঠনের ৬ মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটিতে আসতে পারে পরিবর্তন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরই তার বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গুঞ্জন উঠেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে এতদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসছে।

নীতি-নির্ধারণী পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রুত এ পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার