Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৬ এএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

বিজ্ঞাপন

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। এ উপলক্ষে আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় থাকছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার  শোম্বা উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার