Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাঙামাটিতে জেলা ছাত্রদলের সাবেক নেতা ও সাংবাদিক আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম

রাঙামাটিতে জেলা ছাত্রদলের সাবেক নেতা ও সাংবাদিক আটক

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এবং ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জেলা পরিষদের সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে চার ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যান।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শাহবাগ থানায় ছাত্রদল নেত্রী সায়রা চন্দ্রা চাকমার দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে তাদের দুজনকে আটক করে নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তবে এ বিষয়ে পুলিশকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ছবি জেলা পরিষদের সিসিটিভি ফুটেজ থেকে নেয়া।রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে প্রথমে আলী আকবর সুমনকে আটক করে ডিবি পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যান সাংবাদিক সৈকত। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের সঙ্গে সৈকতকেও আটক করে নিয়ে যায় ডিবি।

ঘটনার বিষয়ে রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ বলেন, পর্নোগ্রাফি মামলায় সাংবাদিক সৈকতের নাম আছে কি না তা আমার জানা নেই। তবে বন্ধু আলী আকবর সুমনকে আটকের সময় পুলিশের সঙ্গে সৈকতের বাকবিতণ্ডা হয়েছিল বলে শুনেছি। আমরা অবিলম্বে সৈকতের মুক্তি দাবি জানাচ্ছি। সাংবাদিকরা বৈঠক করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে শাহবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সায়রা।

ঘটনার বিষয়ে জানতে সায়রা চন্দ্রা চাকমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার