Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

সারা দেশের এসএসসি শিক্ষার্থীরা যখন তাদের ফলাফল নিয়ে আনন্দ উদ্‌যাপন করছে রাজশাহী জেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেল ভিন্ন এক চিত্র। ফল প্রকাশের পর শারীরিক শিক্ষা বিষয়ে প্র্যাক্টিক্যাল (ব্যাবহারিক) অংশে ২৫ নাম্বার না দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। সোমবার (১০ আগস্ট) এসএসসির রেজাল্ট দেওয়ার পরপরই অবরুদ্ধ করার ঘটনাটি ঘটে।

সোমবার সকাল ১০টায় একযোগে সারাদেশে এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশ করে শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশের পরপরই রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাম্বার কম পাওয়ার অভিযোগ তুলে অভিভাবকরাসহ প্রধান শিক্ষককে অবরোধ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থী স্কুলের ওয়াশরুম ভাঙচুর করেছিলেন। সেসময় স্কুলের প্রধান শিক্ষক ভাঙচুরে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে টাকা ভাঙচুরের মেরামত খরচ জমা দেওয়ার নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা টাকা জমা না দেওয়ায় পরবর্তীতে প্রধান শিক্ষক তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন।

অবরোধে অংশ নেওয়া এক শিক্ষার্থীর দাবি প্রধান শিক্ষক তাদেরকে বলেছিলেন, তারা যদি টাকা না দেয় তাহলে তিনি দেখে নিবেন কীভাবে শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় ২৫ নাম্বার পায়।

এ বিষয়ে রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার