Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সৌদিতে নিহতদের মরদেহ দেশে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

সৌদিতে নিহতদের মরদেহ দেশে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।

এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

গতকাল রোববার সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার