বিজ্ঞাপন
এসিল্যান্ড হচ্ছেন আরো ৪০ কর্মকর্তা, তালিকা দেখুন এখানে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ২২ জুলাই প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে এসিল্যান্ড পদে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন।
এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের এসিল্যান্ড পদে পদায়ন করা হবে।



