Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৫ আগস্ট পোশাক কারখানা খোলা, নাকি ছুটি?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

৫ আগস্ট পোশাক কারখানা খোলা, নাকি ছুটি?

বিজ্ঞাপন

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সরকারি অফিস-আদালতসহ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে অনেকের প্রশ্ন, পোশাক কারখানার শ্রমিকরাও কি এদিন ছুটি পাবেন?

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৬ সালের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পোশাক কারখানায় ছুটি নির্ধারিত রয়েছে।

বিজিএমইএর ছুটির নীতিমালায় বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। এই ছুটির দিন ও তারিখ সংশ্লিষ্ট কারখানার মালিক নির্ধারণ করবেন। নির্ধারিত ওই ১৩ দিনের ছুটির তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন। 

তবে সাধারণ ছুটি থাকলেও জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার