Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কলকাতার কফি হাউসের আড্ডায় স্মৃতিবিধুর তসলিমা নাসরিন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:১৯ এএম

কলকাতার কফি হাউসের আড্ডায় স্মৃতিবিধুর তসলিমা নাসরিন

বিজ্ঞাপন

প্রায় ১৯ বছর পর কলকাতায় গেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গত তিন দিন ধরে কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। 

সোমবার (৩ আগষ্ট) কলকাতার কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউসে আড্ডা দিতে দেখা গেছে তসলিমা নাসরিনকে। জানা গেছে, দীর্ঘদিন পর শহরের কফি হাউসে পরিচিতিদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন তিনি।

ক্যাফেতে তিনি ব্ল্যাক কফি,পাকোড়া,ফ্রিস ফিংগার অর্ডার করেন। এসময় পরিচিতদের উদ্দেশ্যে হাতে করে পাকোড়ার প্লেট এগিয়ে দিতে দেখা যায় তাকে। 
এরপরই ব্ল্যাক কফির কাপে চুমুক দিয়ে কলকাতা কফি হাউসের পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করেন তসলিমা। এদিনের প্রানখোলা আড্ডার পর কফি হাউজের সাদা বোর্ডে নিজের অভিজ্ঞতার কথা তসলিমা নিজের হাতে লেখেন। তিনি লেখেন,কফি হাউজের আড্ডাটা আজ আবার হলো ১৯ বছর পর। আরো আড্ডা হবে।\' এই লেখার নিচে নিজের নাম এবং তারিখ লিখে দেন তসলিমা নাসরিন।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে কফি হাউসে আড্ডা-র পর বেরিয়ে লেখিকা বলেন, খুবই ভালো লাগছে কলেজ স্ট্রিটে এসে। এখানে আগে অনেক আসতাম। অনেক বার কফি হাউসে গেছি।এইবারও আমার খুব ভালো লাগছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার