বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের জন্য জরুরি বার্তা দিল দূতাবাস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে এমন আর্থিক প্রস্তুতি থাকতে হবে, যাতে ভ্রমণে কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলেও নিজস্ব অর্থে সব খরচ বহন করা সম্ভব হয়।
দূতাবাস আরও সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা গ্রহণ কিংবা কর্মসংস্থানের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।