বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, জানালেন কারণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
বিজ্ঞাপন
চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন এনসিপি‘র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় চোখ হারানোর প্রতিবাদে তিনি এ অভিনব প্রতিবাদ জানান।
সোমবার (৩ আগস্ট) এক আলোচনা সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়।
এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই চেয়ার জনগণ কেড়ে নেবে।
তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের নিয়ে আদালতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।