বিজ্ঞাপন
ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা সঠিক নয়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
বিজ্ঞাপন
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে জানিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে গ্রুপটি।
সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে লেখা হয়েছে, 'কিছু সংবাদপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিএল গ্রুপের সকল কারখানা বন্ধের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।
অনুগ্রহ করে কেবলমাত্র ডিবিএল গ্রুপের অফিসিয়াল যোগাযোগের উপর নির্ভর করুন।'
১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত।
এই গ্রুপের ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে, মতিন স্পিনিং মিলস পিএলসি।