Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, ধরিয়ে দিলেন স্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, ধরিয়ে দিলেন স্ত্রী

বিজ্ঞাপন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। পরে বাড়িওয়ালার স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে আলেফ (৪৫) এবং ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের আতোয়ারের মেয়ে আসমাউল হোসনা (২৩)। পুলিশ জানিয়েছে, আসমাউল হোসনা নওগাঁ সদরের একটি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আলেফের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই কলেজছাত্রী। রবিবার সকালে আলেফের স্ত্রী ও আগের পক্ষের মেয়ে তাদের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার