Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘মাইর একটাও মাটিতে পড়বে না’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

‘মাইর একটাও মাটিতে পড়বে না’

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।

রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

এই পোস্টের কমেন্টেই তিনি আবার লিখেছেন, ‘ডান ও অ-ডানের এ কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হইসে। এটা শেষ হবে জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সব কোশেশ যখন লীগ আসাকে অনিবার্য করে তুলবে, সেদিন। সব কুস্তিগিরদের আগাম অভিনন্দন!’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার