Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সেই রাতের ঘটনায় বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলন সভাপতিকে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

সেই রাতের ঘটনায় বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলন সভাপতিকে

বিজ্ঞাপন

গাইবান্ধায় গভীর রাতে এক তরুণীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিব।

স্থানীয়দের দাবি, এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় মাহফুজকে আটকের পর স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তবে আটকের বিষয়টিকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে উল্লেখ করে মাহফুজ দাবি করেছেন, এটি পূর্বনির্ধারিত পারিবারিক বিয়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহফুজ সরকার রাকিব। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে জড়ো হন। তাদের দাবি, ওই বাড়িতে তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

এরপর স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয়রা বলেছে , বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ৭ লাখ টাকা।

তবে অভিযোগ নাকচ করে মাহফুজ সরকার রাকিব বলেন, শুক্রবার (৩১ জুলাই) পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার দাবি, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা হয়। সে কারণেই তিনি কনের বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আপত্তিকর বিষয় ছিল না। কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান মাহফুজ।

এদিকে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মাহফুজ রাকিবের সঙ্গে তরুণীর আগে থেকেই সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটকের পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার