Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ

বিজ্ঞাপন

আগস্ট মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১২ দিনের ছুটি থাকছে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের সরকারি ছুটি মিলিয়ে এই অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি দিবসভিত্তিক ছুটি। দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে আগস্টে মোট ৩১ দিনের মধ্যে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, স্থানীয় পরিস্থিতি বা বিশেষ কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার