বিজ্ঞাপন
কুমিল্লায় মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লায় মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয় হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে কিশোর অপরাধ, মাদকবিরোধী মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কুমিল্লা আদর্শ সদর শাখার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোলেয়মান সিয়াম, দপ্তর সম্পাদক হাসান ইমাম চৌধুরী, সদস্য তোফায়েল আহমেদ, আরিয়ান হাসান, নিহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, সংগঠনটি ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করছেন। সংগঠনের সব সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে স্বেচ্ছায় গত ১৫ বছর সারা দেশে ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছেন।