Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?

বিজ্ঞাপন

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) এই বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগামী শনিবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। ইতিমধ্যে বিষয়টি কমিটির সদস্যদের জানানো হয়েছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে এমনটি জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, বৈঠকে রাষ্ট্রপতি নিয়োগ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার