বিজ্ঞাপন
অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
বিজ্ঞাপন
বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই। আজ বুধবার (২৯ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
জানা গেছে, তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানিয়েছেন।