Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেইসড়কে বসলেন নাহিদ-হাসনাতরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেইসড়কে বসলেন নাহিদ-হাসনাতরা

বিজ্ঞাপন

মৌলভীবাবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বার বার পুলিশি বাধার মুখে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কখনো বালুর ট্রাক সরিয়ে, কখনও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে তারা হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছেন।

এনসিপির গাড়িবহর এক পর্যায়ে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এলে বড়সড় বাধার মুখে পড়েন এনসিপির নেতাকরা। এ সময় বৃষ্টি শুরু হলে পুলিশি ব্যারিকেডের সামনে সড়কেই বসে পড়েন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলেও জানা গেছে।

এদিকে এনসিপির বিক্ষোভ সমাবেশ ঘিরে হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি করেছে। সেটি বাস্তবায়নে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে সেখানে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা কার্যকর রাখতে বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার