Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গ্রেফতার না করলে নিজেই আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

গ্রেফতার না করলে নিজেই আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী

বিজ্ঞাপন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাজিরা দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

লতিফ সিদ্দিকী বলেন, আমি জানি, আজকে যদি আমি না আসি (আদালত) তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। পুলিশ যদি আমাকে গ্রেফতার না করে তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করবো।

এদিন শাহবাগ থানার ওই মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীসহ অন্যান্য আসামিরা আদালতে হাজির দেন। তবে শাহবাগ পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

মামলাটিতে ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার