Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির ৫ জনই এক জেলার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির ৫ জনই এক জেলার

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৫ জনের বাড়িই নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে। অন্যজনের বাড়ি মুন্সীগঞ্জের রিকাবীবাজার এলাকায়। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি সুপারশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা সূত্রে জানা গেছে, কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপারশপ রয়েছে। কর্মরতরা কাজ শেষে রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।

নিহত পাঁচজনের মধ্যে আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার চারজন, গঞ্জকুমারী এলাকার একজন বাসিন্দা রয়েছেন। নিহত আরেকজনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার রিকাবীবাজার এলাকায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার