বিজ্ঞাপন
শেখ হাসিনার সাথে সাহাবুদ্দিনের ফোনালাপ, যাবললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
বিজ্ঞাপন
শেখ হাসিনার সাথে সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়টি আমলে নেওয়ার মতো কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গত শুক্রবার ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্রপতি থেকে সহযোগিতা পেয়েছে। লন্ডন গিয়ে রাষ্ট্রপতিতে কথা বলতে হয়; এমন বিষয় অলীক। সাবেক রাষ্ট্রপতি হিসেবে নিরাপত্তাসহ যা যা পাওয়ার কথা তা তিনি পাবেন।