বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
বিজ্ঞাপন
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুর রহমান সাগর (৩৫) নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে বুধবার দিবাগত রাতে আতিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।